মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সালাউদ্দিনদের বিরুদ্ধে দুদকে আবেদন করলেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

এবার বাফুফের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে আবেদন করলেন ব্যারিস্টার সুমন।

৩ মে সকালে দুদকরে কার্যালয়ে আবেদন করতে যান ব্যারিস্টার সুমন ও তার সহযোগীরা। সেখানে ব্যারিস্টার সুমন গণমাধ্যমে বলেন, ১৮ কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে, তাহলে ১৮ কোটি ফুটবল ফেডারেশনের এসব দুর্নীতি বিষয়েও জানে। এখন আন্তর্জাতিকভাবেও সবাই জানে যে ফুটবলে এমন দুর্নীতি হয় বাংলাদেশে। সোহাগের ইস্যুতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ শুরুর আগেই দুজন পদত্যাগ করেছেন। তাহলে আপনারা বুঝেন কী তদন্ত হবে।

ব্যারিস্টার সুমন আরো বলেন, সাংবাদিকদের বাবা-মাকে নিয়ে যা বলেছেন সালাউদ্দিন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এটাই বলব যে, পুলিশ যেমন মাদক শনাক্তে ডোপ টেস্টের ব্যবহার করে, তেমন ফুটবল ফেডারেশনে ডোপ টেস্টের ব্যবস্থা করে সালাউদ্দিনদের ডোপ টেস্ট করানো উচিত।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102