সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ওআইসিতে খাদ্য নিরাপত্তা অর্জনে ভূমিকা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: ইসলামিক সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর খাদ্য নিরাপত্তা অর্জনে বাংলাদেশ ভূমিকা অব্যাহত রাখতে চায় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।বুধবার (১৪ জুলাই) ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ‘বেস্ট প্রাক্টিস ফর বিল্ডিং সাসটেইনেবল ফুড সিস্টেমস ইন দ্য ওআইসি’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে সূচনা বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।খাদ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বাস করতেন পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়নকে ত্বরান্বিত করা সম্ভব। সে ভাবনা থেকেই ১৯৭৪ সালে বাংলাদেশ ওআইসির সদস্য হয়ে মুসলিম উম্মাহর সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।’করোনাভাইরাস মহামারিকালে ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান সাধন চন্দ্র মজুমদার।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের অর্জনসমূহ মাইলফলক স্পর্শ করেছে। ১৯৭১ সালের তুলনায় দেশে খাদ্য উৎপাদন বেড়েছে তিনগুণ। বর্তমান সরকারের কৃষিবান্ধব বহুমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার ২০১৬ থেকে ২০২০ মেয়াদে দ্বিতীয় বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করছে।’প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ কালেও বাংলাদেশে খাদ্যাভাব হয়নি বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।অনুষ্ঠানে গাম্বিয়ার কৃষিমন্ত্রী অ্যামিই ফ্যাবুরেহ, গায়ানার কৃষি ও সমবায় মন্ত্রী মুস্তাফা জুলফিকার, তাজিকিস্থানের কৃষিমন্ত্রী জিওজোডা সুলায়মন রিজই, মিশরের কৃষি ও ভূমি পুনরুদ্ধার মন্ত্রী মারজুক আল কাওসার, বেনিনের কৃষি, প্রাণী ও মৎস্য বিষয়কমন্ত্রী গাস্টন কোসি ডোসুহই, ওআইসির খাদ্য নিরাপত্তা বিষয়ক মহাপরিচালক আর্লান এ বাইদুলেত, সংযুক্ত আরব আমিরাতের খাদ্য ও পানি নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী মারিয়ম আল মেহিরি, আন্তর্জাতিক ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) অর্থনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল আহমাদ কাবেসা সেনজেনডো এবং জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের ২০২১ ফুড সিস্টেম সামিটের বিশেষ প্রতিনিধি এগনেস কালিবাটা বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মেলনটি খাদ্য নিরাপত্তা, খাদ্য সরবরাহ চেইন পরিচালন, কৃষির বিকাশ এবং জাতীয় খাদ্য সিস্টেমের সংলাপের ক্ষেত্রে সর্বোত্তম অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি ওআইসি সদস্যভূক্ত রাষ্ট্রগুলোতে টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিত করার শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।আন্তর্জাতিক এই কনফারেন্সে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম অধিবেশন ‘খাদ্য সুরক্ষা প্রশাসন: বাংলাদেশের অভিজ্ঞতা’ উপস্থাপন করেন খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইউনিটের মহাপরিচালক মো. শহিদুজ্জামান ফারুকী। দ্বিতীয় অধিবেশনে ‘জাতীয় খাদ্য ব্যবস্থা সংলাপ: বাংলাদেশের অভিজ্ঞতা’ উপস্থাপন করেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আবদুল হান্নান। অনুষ্ঠানে ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর সংশ্লিষ্ট মন্ত্রী, কৃষি ও খাদ্য গবেষক এবং কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102