সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সার্বিয়ার বেলগ্রেডে স্কুলে গুলিবর্ষণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

ইউরোপের পশ্চিম বলকান অঞ্চলের দেশ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে একটি স্কুলে এলোপাতাড়ি গুলিবর্ষণে আট শিশুশিক্ষার্থী ও একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। অপর ছয় শিক্ষার্থী ও এক শিক্ষককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ মে) সকাল ৮টা ৪০ মিনিটে গুলিবর্ষণ শুরু হয়। ১৪ বছর বয়সি অস্ত্রধারী এক শিশু প্রথমে শিক্ষককে গুলি করে। খবর: বিবিসি’র।

বেলগ্রেডের ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলে বুধবার সকালের গুলিবর্ষণের ঘটনায় পুলিশ ১৪ বছর বয়সি ওই শিশুকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। পুলিশের ধারণা, ওই শিশু তার বাবার অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

https://ukbdtv.com/wp-content/uploads/2023/01/uklogo-3.pngনিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102