মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নেদারল্যান্ডসে গ্রেফতার ভুয়া বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের নাম, ছবি ও জন্ম সাল ব্যবহার করে তৈরি করা একটি ড্রাইভিং লাইসেন্সসহ এক ব্যক্তিকে আটক করেছে নেদারল্যান্ডসের পুলিশ। ওই ব্যক্তি সেসময় মদ্যপ অবস্থায় ছিলেন।

ডাচ পুলিশের মুখপাত্র থিজস ড্যামস্ট্রা বলেছেন, রবিবার (৩০ এপ্রিল) মধ্যরাতের দিকে উত্তরাঞ্চলীয় গ্রোনিংজেন শহরের এমা সেতুর কাছে লোহার খুঁটিতে ধাক্কা মারে একটি গাড়ি। পরে কর্মকর্তারা এই দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে গাড়িটি থেকে ওই ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেন। কিন্তু গাড়ির চালক সেই সময় গাড়িতে ছিলেন না। পরবর্তিতে গাড়ির চালককে পার্শ্ববর্তী একটি সেতু থেকে গ্রেফতার করা হয়।

ভুয়া ড্রাইভিং লাইসেন্সটি কোথায় তৈরি করা হয়েছে তা পুলিশ জানাতে পারেনি। তবে নেদারল্যান্ডসের সরকারি সম্প্রচারমাধ্যম এনওএসের সাংবাদিক ও সাবেক রুশ সংবাদদাতা কিসিয়া হেকস্টার টুইটারে লিখেছেন, ইউক্রেনীয় পর্যটক দোকান থেকে সহজেই ভুয়া ড্রাইভিং লাইসেন্স কেনা যায়। সূত্র: দ্য টেলিগ্রাফ

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102