শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

জাতীয় প্রেসক্লাবের সাবেক সম্পাদক কামরুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

তিনি দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। লিভার ট্রান্সপ্লান্টের জন্য সম্প্রতি দিল্লি যাওয়ার কথা ছিল তার। কামরুল ইসলাম চৌধুরী স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ির নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ মঙ্গলবার (২ মে ) ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক শোক বার্তায় বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। দেশের সংবাদ মাধ্যমের রূপান্তরের এই সময়ে তাঁর মতো পথিকৃৎ সাংবাদিক ও সংগঠক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। কামরুল ইসলাম চৌধুরীর শূণ্যতা সহসাই পূরণ হওয়ার নয়।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইউকেবিডিটিভি পরিবার।

কামরুল ইসলাম চৌধুরী বাংলাদেশে পরিবেশ সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন। তিনি পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতিও ছিলেন। বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। সাংবাদিকতার মাধ্যমে পরিবেশ উন্নয়ন ও সুরক্ষায় ভূমিকা রাখার জন্য ‘লায়নস অ্যাওয়ার্ড ফর প্রফেশনালস অ্যাকসিলেন্স’ পুরস্কার লাভ করেন। এ ছাড়া তিনি ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) স্থায়ী সদস্য ছিলেন।

কামরুল ইসলাম চৌধুরী ১৯৬০ সালের ৩০ ডিসেম্বর নোয়াখালীর সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। গত ডিসেম্বরে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে বার্তা সম্পাদক হিসেবে অবসর নেন। এর আগে তিনি দীর্ঘদিন দৈনিক সংবাদে কাজ করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102