মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

বাংলাবান্ধায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার চতুর্দেশীয়
বাংলাবান্ধায় বন্দরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সোমবার (১লা মে) সকাল ৯ টায় বাংলাবান্ধায় শ্রমিক ইউনিয়নের অফিসে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক ইউনিয়ন রেজিনং ২৬৩৪ এর সভাপতি মো; ইদ্রিস আলী ও সাধারন সম্পাদক আতাউর রহমান নেতৃত্বে এবং অপর টি শ্রমিক ইউনিয়ন রেজিনং ২০০০/২০৬৯ এর সভাপতি মোঃ নাজির হোসেন ও সাধারন সম্পাদক মোঃ মানিক মিয়ার নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

সভায় বাংলাবান্ধা শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। শ্রমিক ইউনিয়ন রেজিনং ২৬৪/২৮৫০ সভাপতি আজিজুল হক এবং হাসিবুল ইসলাম সহ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য সকল কল কারখানা ও শিল্প প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান। বিশেষ করে শ্রমিকদের ৮ ঘন্টার অতিরিক্ত ডিউটি না করানোর জন্য মালিক পক্ষের কাছে অনুরোধ করে বক্তারা আরো বলেন শ্রমিকের জন্য দেশ আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে অনেক শ্রমিক বিদেশ থেকে টাকা উপার্জন করে দেশের জন্য অনেক বড় ভূমিকা পালন করছেন। তাই শ্রমিকের ন্যায্য দাবী মেনে নেওয়া সরকারের উচিত।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন অন্যায় ভাবে কোন শ্রমিকের গায়ে আঘাত করলে তার ফল ভালো হবে না। শ্রমিক নির্যাতন কখনো মেনে নেওয়া হয়নি আর ভবিষ্যতেও নেওয়া হবে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102