বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সাকিবদের সঙ্গে আর কাজ করব না: জেমি সিডন্স

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আর কাজ করা হচ্ছে না জেমি সিডন্সের।  সাবেক সাবেক এই প্রধান কোচ এতদিন সাকিব-তামিমদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এখন থেকে ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করবেন এ অস্ট্রেলিয়ান কোচ। ছুটি কাটিয়ে সোমবার বাংলাদেশে ফিরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এমনটি জানিয়েছেন সিডন্স।

পোস্টে সিডন্স লিখেছেন, সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করবো না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার।’

তিনি আরও লেখেন, আমি তরুণদের কোচিং করাতে ভালোবাসি। বিসিবি ও আমি সেই সিদ্ধান্তই নিয়েছি! জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমার ভালো লাগে, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং অনুশীলন হয় নেটে। ভবিষ্যৎ খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে মুখিয়ে আছি আমি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102