শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে শ্রমিকদের কল্যাণে কাজ করে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শ্রমজীবী মানুষের নেতা। শ্রমিক শ্রেণির প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। তিনিই দেশ স্বাধীন হওয়ার পর সরকারিভাবে এ দিবসটি পালনের উদ্যোগ নিয়েছিলেন। আজ তাই সরকারিভাবে সারা দেশে মে দিবস পালন হচ্ছে।

আওয়ামী লীগ সরকার শ্রমবান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, এই সরকার যখনই ক্ষমতায় আসে শ্রমিকদের কল্যাণে কাজ করে।

সোমবার (১ মে) সকাল ১১টার দিকে মহান মে দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রমিক সংগঠন বর্ণাঢ্য র‍্যালি নিয়ে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102