শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

বাংলাদেশে ৪ দিনের সফরে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

চারদিনের সফরে বাংলাদেশে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট প্রিথভিরাসিং রুপুন। তিনি আগামী ১১ মে বাংলাদেশ সফরে আসছেন। ১৪ মে তার ফিরে যাওয়ার কথা।

সফরকালীন প্রিথভিরাসিংকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা সংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

রোববার (৩০ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’ এর ধারা-২ এর দফা ক-তে দেওয়া ক্ষমতাবলে, মরিশাসের রাষ্ট্রপতি প্রিথভিরাসিং রুপুনকে আগামী ১১ থেকে ১৪ মে পর্যন্ত বাংলাদেশ সফরকালীন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করলো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102