বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

প্রবাসী আয় ও রফতানি আয়ের ক্ষেত্রে

ডলারের দাম বাড়লো

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৫২ এই পর্যন্ত দেখেছেন

প্রবাসী আয় ও রফতানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়ানো হয়েছে। বৈধপথে এখন থেকে রেমিট্যান্স পাঠালে ডলার প্রতি ১০৮ টাকা পাওয়া যাবে। আর সরকারের আড়াই শতাংশ প্রণোদনাসহ প্রবাসী আয়ে পাওয়া যাবে ১১০ টাকা ৫০ পয়সা।

এদিকে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৬ টাকা। এতদিন রেমিট্যান্সের বিপরীতে ডলারের দাম ছিল ১০৭ টাকা এবং রপ্তানি আয়ের ক্ষেত্রে ছিল ১০৫ টাকা।

রোববার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন এ সিদ্ধান্ত সোমবার (১ মে) থেকে কার্যকর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফেদা মহাসচিব আবুল হাশেম।

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে তৈরি হওয়া ডলারের সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দিত বাংলাদেশ ব্যাংক। এতে ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টি হলে গত বছরের সেপ্টেম্বরে ডলারের দাম নির্ধারণের দায়িত্ব দেয়া হয় এবিবি ও বাফেদাকে। এরপর থেকে সংগঠন দুটি যৌথভাবে ডলারের দাম নির্ধারণ করছে।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102