আন্তর্জাতিক নৃত্য উৎসবে যোগ দিতে শ্রীমঙ্গল নৃত্যাঙ্গনের সদস্যরা ভারতের উদ্দেশ্যে শ্রীমঙ্গল ত্যাগ করেছেন।
‘আন্তর্জাতিক নৃত্য দিবস’ উদযাপন উপলক্ষে ভারতের প্রয়াস ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতার নিউ টাউনের রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে আন্তর্জাতিক নৃত্য উৎসব ‘মেলবন্ধন’ অনুষ্ঠিত হবে সোমবার (১লা মে) বিকেল ৪টায়। এতে নৃত্য পরিবেশন করবে বাংলাদেশের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী নৃত্য সংগঠন নৃত্যাঙ্গন।
নৃত্যাঙ্গন শ্রীমঙ্গলের কর্নধার সাজু দেব এর পরিচালনায় নৃত্য পরিবেশন করবে শ্রীমঙ্গলের বিপ্লব দেব আবু, প্রজ্ঞা লাবনী টিনা, প্রাপ্তি লাবনী তৃষা, অপরাজিতা সেন গুপ্তা, রাহুল পাল, তমা দেব পায়েল।
উৎসবের আয়োজক ভারতের প্রয়াস ফাউন্ডেশন ও সহযোগিতায় রয়েছে নির্মাতা নৃত্যাঞ্জলি ব্যালে ট্রুপ, ভারত, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা, বাংলাদেশ, রিধিমা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর আর্ট অ্যান্ড কালচার, ভারত বলে আয়োজক সুত্রে জানা যায়।নিউজ /এমএসএম