বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

সৌদিতে ১০ সহস্রাধিক অভিবাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

সৌদি আরবে এক সপ্তাহে সাড়ে ১০ সহস্রাধিক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গত সপ্তাহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযান চালিয়ে ১০ হাজার ৬০৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১-২৮ এপ্রিল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, সৌদি আরবের একাধিক নিরাপত্তা সংস্থা গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে।

গ্রেপ্তারকৃত অভিবাসীদের মধ্যে-
১. বসবাসের অনুমতিসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৫ হাজার ৬২০ জন
২. সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৮২৫ জন ও
৩. শ্রম আইন লঙ্ঘন করায় এক হাজার ১৬১ জন।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সৌদি ছাড়ার চেষ্টাকালে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102