শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে শান্তির্পূণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন
সারাদেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তির্পূণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ এর প্রথম দিন অতিবাহিত হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত উপজেলায় মোট ৫টি কেন্দ্রের নিয়ন্ত্রণে ৮টি ভ্যানুতে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর উপজেলার ৫ টি কেন্দ্রের অধীনে উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪ হাজার ৪১৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রথম দিনে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ২৮ জন তন্মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের ২৩ জন এবং মাদ্রাসার ৫ জন।
উপজেলার পরীক্ষার কেন্দ্রগুলো হলো শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজ, মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় (কারিগরি), শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা। কেন্দ্রের ৫টি ভ্যানু ছাড়াও অন্যান্য ভ্যানুগুলো হলো উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, দি বাড্স রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং  ভীমশী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন।
উপজেলা মাধমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন জানান, কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তির্পূণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ এর প্রথম দিন অতিবাহিত হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, জানান, পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে। আশা করছি  কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সবগুলো পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102