শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ফালুর বিরুদ্ধে সাক্ষ্য ১১ মে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ মে দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (৩০ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন সাক্ষী সাক্ষ্য দিতে প্রস্তুত না থাকায় দুদকের আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১১ মে সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

এরআগে ২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় তার স্ত্রী মাহবুবা সুলতানাও আসামি ছিলেন। মামলাটিতে পরের বছর ১৪ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

এ মামলার অভিযোগে বলা হয়, দুর্নীতি দমন কমিশন সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ইস্যু করে। নোটিশের প্রেক্ষিতে ফালু ওই বছর ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের তদন্তে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের হিসাব গোপনের তথ্য পায়।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102