মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

ডায়াবিটিস থাকলে যে ফলগুলি খেলে সমস্যা হওয়ার কথা নয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

শরীরের যত্ন নিতে নিয়মিত ফল খাওয়ার কথা বলে থাকেন চিকিৎসক এবং পুষ্টিবিদ উভয়েই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণে রাখা— ফলের উপকারিতা বহুমুখী। তবে ডায়াবিটিস থাকায় অনেকেই ফল খেতে চান না। কারণ ফলে রয়েছে প্রাকৃতিক শর্করা। যা ডায়াবিটিসের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। তবে সব ফল কিন্তু একই রকম নয়। কিছু ফল রয়েছে, যেগুলি ডায়াবিটিসের রোগীরা অনায়াসে খেতে পারেন।

পেয়ারা

মাঝারি মাপের একটি পেয়ারায় থাকে ৫ গ্রাম চিনি আর ৩ গ্রাম ফাইবার। বেশি পরিমা‌ণ ফাইবার পাওয়ার জন্য খোসা-সহ পেয়ারা খাওয়া জরুরি। শেক বা স্মুদিতে ব্যবহার করা যায় পেয়ারা। শুধুও খাওয়া যায়।

পাকা পেঁপে

একটি বড় টুকরো পেঁপেতে ৬ গ্রাম চিনি থাকে। যেখানে এক টুকরো তরমুজে থাকে ১৭ গ্রাম চিনি। একটি পাকা আমে আবার চিনির পরিমাণ হল ৪৫ গ্রাম। ফলে নিশ্চিন্তেই পাকা পেঁপে খেয়ে ফেলা যায়। তবে রাতে না খেয়ে দুপুরে কিংবা সকালে খেতে পারেন। চাইলে ফলের উপরে ছড়িয়ে নিতে পারেন একটু বিটনুন আর লেবুর রসও।

অ্যাভোকাডো

একটি অ্যাভোকাডোতে থাকে ১.৩৩ গ্রাম চিনি। ডায়াবিটিসের রোগীরা চাইলে খেতে পারেন এই ফল। কারণ এতে শর্করার মাত্রা অতি কম। ফলে অ্যাভোকাডো খেলে কোনও সমস্যা হওয়ার কথা নয়।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102