শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

হাসিনার সাফল্যে অনেকেই হিংসা করে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যে অনেকে হিংসা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এদেশের সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। অপরদিকে, দেশের স্বার্থে আওয়ামী লীগ অবিচল। বিএনপিতো নিজেই এদেশকে ধ্বংস করে গেছে আর শেখ হাসিনা একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে।

তিনি আরো বলেন, গণ আন্দোলন নিয়ে পথ হারা পথিকের মতো ব্যর্থ হয়েছে বিএনপি। আন্দোলনে হেরে গেলে নির্বাচনে জয় লাভ করা যায় না। তারা বিভিন্ন জোট করে গণ আন্দোলন রচনার ব্যর্থ চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে আন্দোলন মানুষ দেখতে পায়নি। কারণ, জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন হতে পারে না।

আগামী নির্বাচনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের নির্বাচন আমাদের গণতান্ত্রিক উপায়ে হবে। অন্য দেশের পরামর্শে হবে না। অন্যদেশের নির্বাচন নিয়ে আমাদের হস্তক্ষেপ নেই, তাহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন অন্য দেশের মাথাব্যথা থাকবে?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মাথায় এখনও তত্ত্বাবধায়ক সরকারের ভূত। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এখন হিমাগারে। আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন করবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102