বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

ছাতকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। সোমবার (১২ জুলাই) উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম এলাকায় নির্মিত ৩০টি ঘর পরিদর্শন করে ঘরের বাসিন্দাদের সার্বিক খোঁজ খবর নেন তিনি। পরে বিভাগীয় কমিশনার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী ও শিশু খাদ্য বিতরণ করেন। ঘর পরিদর্শন করে এক্ষেত্রে  উপকারভোগীদের সাথে কথা বলে ঘর নির্মাণ কাজ ও উপকারভোগী নির্বাচনে ছাতক উপজেলা প্রশাসনের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন, শিল্পী রানী, জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102