মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

জাপানের বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

জাপানিজ ন্যাশনাল মিউজিয়াম অব এমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশন-মিরাইকান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শেখ হাসিনা জাদুঘরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় বলে জানান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী মিরাইকান, দ্য ন্যাশনাল মিউজিয়াম অব ইমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার বলেন, পরিবেশবান্ধব পরিবেশে মানবজাতি কীভাবে টেকসই উপায়ে টিকে থাকতে পারে- সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

তিনি বলেন, কীভাবে কার্বন ডাই অক্সাইড নির্গমন, প্লাস্টিক ও মানুষের অন্যান্য কর্মকাণ্ড মানবজাতি ও এ গ্রহের অন্য প্রাণীদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে সে সম্পর্কে এবং এ থেকে বাঁচার উপায় সম্পর্কেও তাকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী স্পেসশিপের একটি প্রদর্শনীও প্রত্যক্ষ করেন।

এ সময় সঙ্গে ছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102