বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

দর্পণে আমি হারানো মুখ… বিদ্যুৎ ভৌমিক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪৫৪ এই পর্যন্ত দেখেছেন

অবশেষ নিশি মধ্যরাতে এই একা এভাবে এখানে ,—

যদিও 

মহাবীজ মন্ত্রভাঙা গোপন শব্দগুলো নিরবে অবাক ! তবু এসময়ে আমার এতকালের আমিত্বহীন শরীর ভাসছে না বলা কথায়,—- 

স্মৃতি স্মৃতি কিছু কিছু

মন খারাপে ডুবেছে 

জানলার ওধারের চাঁদ ; এটাও এক বিষ্ময়ে স্বপ্ন পাতা

প্রত্যন্ত এই এখানে !

#

আজ থেকে শেষ সপ্তাহে

নির্ভুল অঙ্কের হিসেব রেখেছে

হদয় ৷ মৃত্যুর শেষ এক ঘন্টা পরে সমস্ত পৃথিবী যেন 

আমার মতোই অভাগা ; 

আমি এক ডিভিয়ে যাওয়া শেষ জিজ্ঞাসা ,—- 

ভালোবাসা ছাড়া মন 

একবারও শ্মশানে পোড়েনি !

অথচ এই মন নিয়ে চলে কষ্ট পাবার বিবর্ণ পাগলামী !

মরি ; যতবার মরি 

তারপর থেকে জ্বলি 

স্মৃতি ভালোবাসায় !

#

আমিও যে থাকতে পারিনি

সখ করে কেনা এই দর্পণে ,

তবু মরি কত শত বার 

এভাবে কাউকে না ব’লে |

#

সব নিয়ে প্রতিটা জন্মের স্মৃতি

আমার সাথে জ্বলেছে ; এটা

একেবারে পৃথিবী ছাড়ার শেষ

না হওয়া আমিকে আলাদা

করার চিরকালীন কৌশল !

এই ঘর ; এখানে আমার শেষ দীর্ঘশ্বাস এখনো মৃত্যুহীন একা ,—- 

এই ঘরে বারেবারে 

শরীরহীন ফিরে ফিরে আসা !

#

যদিও বেঁচে থাকা 

অন্য কোন জন্মের স্মৃতি 

শোকহীন , অসুখহীন , কিম্বা বিবেকহীন না বলা কথায়

আমার পরবর্তী মৃত্যুর 

আগাম খবর পৌঁছে দিয়েছে

ঈশ্বর এবং প্রেত’- কে !

অথচ আমিও প্রতিটা মৃত্যুর একেবারে কাছে বসে ; 

অতলান্তে মন হারিয়ে ভালোবাসাকে দিয়েছি 

কথা না বলে ; আমি যেন

পৃথিবী”- কে জানিয়ে নিয়ে

#

আজ এই পর্যন্ত ; আমি এই

হঠাৎ করে চলে যাওয়া প্রেম”-

সবাই যেন বিবেক হীনের 

মতই মৃত্যু নিয়ে মরি আর বাচি !

লেখক : কলকাতার জনপ্রিয় কবি ও
বাচিক শিল্পী ~ বিদ্যুৎ ভৌমিক

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102