বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

বাংলাদেশ আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য। তাই আমাদের প্রত্যাশা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও বিনিয়োগ পরিবেশের উন্নতি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

বুধবার (২৬ এপ্রিল) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তিনি। নিজ দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক শেষ করার পর তার সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছি।

তিনি আরো বলেন, উভয় দেশ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে ও আন্তর্জাতিক মহলে সহযোগিতা সম্প্রসারণে কাজ করবে।

কিশিদা বলেন, আজকের বৈঠকে উভয়েই কৌশলগত অংশীদার হিসেবে আইনের শাসনের ওপর ভিত্তি করে অবাধ ও উন্মুক্ত আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখার অঙ্গীকার জানান, যখন আন্তর্জাতিক ব্যবস্থা ঐতিহাসিক সন্ধিক্ষণে রয়েছে।

এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। কিশিদা বলেন, বাংলাদেশ মিয়ানমার থেকে আসা প্রায় এক মিলিয়ন বাস্তুচ্যুত ব্যক্তিকে আশ্রয় দিয়েছে ও আমরা তার প্রচেষ্টাকে সমর্থনদান অব্যাহত রাখবো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102