বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে নাম লিখালেন ৩ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

আগামী ৩০ জুলাই পর্দা উঠতে যাচ্ছে শ্রীলঙ্কান ফ্রাঞ্চাইজি প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরের। টি-টোয়েন্টি পদ্ধতির এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে ইতোমধ্যে নাম লিখিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জাতীয় দলের উইকেট কিপার ওপেনার লিটন দাস এবং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

বাংলাদেশি ছাড়াও তালিকায় বিদেশি খেলোয়াড়দের মধ্যে আরও আছেন ম্যাথু ওয়েড, শন মার্শ, ডার্সি শর্ট, উসমান খাজা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির, তাবরাইজ শামসি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিং, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, ডগ ব্রেসওয়েল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও জেরার্ড ইরাসমাসরা।

এবারের এলপিএলের ড্রাফটে আগামী ১৫ মে পর্যন্ত নাম লেখাতে পারবেন ক্রিকেটাররা। এরপর আগামী ৪ জুন নিবন্ধনে নাম লেখানো সব ক্রিকেটারদের নিয়ে ড্রাফট অনুষ্ঠিত হবে। এরপর ৩০ জুলাই থেকে কলম্বো ও ক্যান্ডির ভেন্যুতে অনুষ্ঠিত হবে লঙ্কান ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ম্যাচগুলো।

এলপিএলের প্রধান নির্বাহী দোদানয়েলা বলছেন, ‌‘লঙ্কা প্রিমিয়ার লিগের আরেকটি আসর শুরুর বিষয়ে আমরা বেশ রোমাঞ্চিত। টুর্নামেন্টটি মাঠ গড়াতে আমাদের তর সইছে না। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের সমন্বয়ে আমরা বেশ সফল একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী।

এবারের আসরে থাকছে মোট পাঁচটি দল। এগুলো হলো- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস। আগের তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছে জাফনা কিংস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102