বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ভোটার নিবন্ধনের সময় বাড়ালো

সিলেট এমসি অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র
  • খবর আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ালো সিলেট এমসি অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ।পূর্বের নির্ধারিত তারিখ মঙ্গলবার (২৫ এপ্রিল) পরিবর্তন করে নতুন তারিখ রবিবার (১৪ মে ) পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে সিলেট এমসি অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ এর সহ সাধারন সম্পাদক আর. সি টিটো এ তথ্য নিশ্চিত করেছেন।উক্ত কলেজ দুটির সাবেক শিক্ষার্থীদের সংগঠনের সদস্য হয়ে নতুন নেতৃত্ব নির্বাচনে ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরো জানান, ভোটারদের সুবিধার জন্য সময় বাড়ানো হয়েছে। এছাড়া নিবন্ধনের সময়সীমার শেষ দিন ১৪ মে বিকেল ২টা থেকে ৬টার মধ্যে 7021 31st Ave, East Elmhurst, NY. 11370 ঠিকানায় উপস্হিত হয়ে আগ্রহীরা নিবন্ধিত হতে পারবেন।

এসংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কার্যকরী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদসহ (347-839-9498) সংশ্লিষ্ট কার্যকরী কমিটির সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102