মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে কালেক্টরেট চত্বরে মানববন্ধন, বর্ণাঢ্য র‌্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপপরিচালক(উপসচিব), স্থানীয় সরকার মো: আজাদ জাহান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার এস, এম শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম, পঞ্চগড় সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিক্যাল অফিসার ডা. এস এম শরীফ আফজাল, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন মসজিদ এর পেশ ইমামগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, স্কাউটস, গার্লস গাইডস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102