শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

অক্সফামে চাকরির সুযোগ, বেতন সোয়া ২৩ লাখের বেশি

চাকরি ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৮১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে জেন্ডার জাস্টিস অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন টিমে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: হেড অব জেন্ডার জাস্টিস অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন

বিভাগ: ইন্টারন্যাশনাল

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান, ফেমিনিস্ট ইকোনমিকস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় জেন্ডার জাস্টিস অ্যান্ড ইনক্লুশন টিমে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল পদে অন্তত চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। জেন্ডার ট্রান্সফরমেটিভ প্রোগ্রাম ডিজাইনিং ডেভেলপমেন্ট, প্রোগ্রাম ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশনে অভিজ্ঞ হতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। আন্তর্জাতিক পিয়ার–রিভিউ জার্নালে প্রকাশনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা

বেতন: বছরে (১৩ মাস) বেতন ২৩ লাখ ৩৪ হাজার ৬০৪ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইটের এই লিংকে https://jobs.oxfam.org.uk/vacancy/head-of-gender-justice–social-inclusion-int9507/19199/description/ গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৬ মে ২০২৩।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102