বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

তিউনিসিয়ায় বাংলাদেশীসহ ৩৭২ অভিবাসনপ্রত্যাশী আটক

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে বাংলাদেশীসহ ৩৭২ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে তিউনিসিয়া কোস্টগার্ড। স্থানীয় সময় সোমবার(২৪ এপ্রিল) রাজধানী তিউনিস থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের বন্দর নগরী স্ফ্যাক্সোর উপকূলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উদ্ধার হওয়া অভিবাসীরা সাংবাদিকদের জানান, তারা ইউরোপে যাওয়ার জন্য এমন ঝুঁকি নিয়েছে। উদ্ধারকৃতদের অনেকেই বাংলাদেশ ও সিরিয়া থেকে এসেছেন। তবে বেশিরভাগই পশ্চিম আফ্রিকার অভিবাসী। তাদের নাম ও পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ছোট নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের দিকে যাচ্ছিল। খবর পেয়ে স্পিডবোটের সাহায্যে তাদের যাত্রা আটকে দেয়া হয়। ঢেউয়ের মধ্যে নৌকাগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড জানায়, এখন প্রতি রাতে সাগর কিছুটা শান্ত থাকছে। এই সুযোগে ছোট নৌকায় এ পথে ইউরোপে প্রবেশের বিপজ্জনক চেষ্টা চালানা হচ্ছে। উদ্ধারকৃতদের কোস্টগার্ড জাহাজে করে উপকূলে আনা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত অবৈধভাবে ইউরোপের যাওয়ার সময় ১৩ হাজার অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। সূত্র: আফ্রিকা নিউজ ডট

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102