রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে

বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে বেলা ১১টার দিকে বঙ্গভবনে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার দিয়েছে গার্ড রেজিমেন্টের একটি দল।

বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধ যান। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি।

গতকাল সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গুলশানের বাসা ছেড়ে রাত পৌনে ৯টায় রাষ্ট্রপতি সপরিবারে বঙ্গভবনে ওঠেন।

৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102