রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

আরও ১ বছর পদে থাকছেন সিআইডি প্রধান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪৬৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। ফলে আরো এক বছর পদে থাকছেন তিনি।  

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী ব্যারিস্টার মাহবুবুর রহমানকে অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

এর আগে ২০২০ সালের ৩ মে মাহবুবুর রহমানকে সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। ১৯৮৯ সালে অষ্টম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি । চাকরির বয়স শেষে ৩০ জুলাই অবসরে যাওয়ার কথা ছিল তার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102