বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

ইইউ-ব্রিটেনের বিরুদ্ধে ইরানের পাল্টা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৬৫ এই পর্যন্ত দেখেছেন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ব্রিটেনের ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। এর আগে ইরানের কয়েকজন কর্মকর্তা ও কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ব্রিটেন ও ২৭ দেশের সংগঠন ইউরোপীয় ইউনিয়ন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ খবরের সত্যতা নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি।

বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন, ইরানি জনগণের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কানি প্রদান, ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ, ইরান সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার এবং ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে জড়িত; তারা জাতিসংঘ ঘোষণার ভিত্তিতে আন্তর্জাতিক আইনের মৌলিক বিষয়গুলো লঙ্ঘন করছে।

ইউরোপ ও ব্রিটেনের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের সম্পদ জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয়েছে বিবৃতিতে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102