বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

জব্বারের

বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৪তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারিরা।

এবারের আসরে রানার আপ হয়েছেন চকরিয়ার তারেকুল ইসলাম জীবন। গতবারের আসরে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর এবারের চ্যাম্পিয়ন শাহজালাল গতবার রানার আপ ছিলেন।

আজ বিকেল ৫টা ২৩ মিনিটে দুই বলির চূড়ান্ত কুস্তি শুরু হয়। সাত মিনিট পর শাহজালাল বলীকে বিজয়ী ঘোষণা করা হয়।

এবারের বলীখেলায় ১১৪ জন কুস্তিগির অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেন যথাক্রমে খাগড়াছড়ির সৃজন চাকমা ও আনোয়ারার আব্দুর নূর।

চ্যাম্পিয়ন শাহজালাল বলী গণমাধ্যমকে বলেন, ‘গতবারের আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। গতবার ফাইনালে চ্যাম্পিয়ন হতে না পেরে মন খারাপ হয়েছিল। এবার চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102