রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অলিভার ডাউডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৪৯ এই পর্যন্ত দেখেছেন

নিপীড়নের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের মুখে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাবের পদত্যাগের পর তার জায়গায় অলিভার ডাউডেনের নাম ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী ঋষি সুনাক সরকারে বর্তমানে কেবিনেট অফিস মিনিস্টার হিসাবে আছেন ডাউডেন। সুনাকের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র তিনি।

সুনাকের কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানও ছিলেন তিনি। তবে গত জুনে দুটো উপনির্বাচনে দলের ভরাডুবির পর ডাউডেন এই পদে ইস্তফা দিয়েছিলেন। এর আগে ২০১৫ সাল থেকে ডাউডেন ছিলেন হার্টফোর্ডশায়ার থেকে নির্বাচিত এমপি। সরকারের কয়েকটি ঊর্ধ্বতন পদে তিনি কাজ করেছেন। খবর এনডিটিভি’র।

নতুন উপপ্রধানমন্ত্রী পদে ডাউডেনের নাম ঘোষণার পাশাপাশি নতুন বিচারমন্ত্রী হিসাবে আইনপ্রণেতা অ্যালেক্স চকেরও নাম ঘোষণা করা হয়েছে। এর আগে ডমিনিক রাব উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি বিচার মন্ত্রীও ছিলেন। তার আচরণ নিয়ে পূর্ণ তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে অপমানজনকভাবে আচরণ করতেন এবং ভয়ভীতি দেখাতেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রেক্সিটমন্ত্রী থাকার সময়ও তিনি স্টাফ সদস্যদের সঙ্গে রূঢ় আচরণ করতেন। তার আচরণ নিয়ে এমন ৮ টি আনুষ্ঠানিক অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের হাতে আসার একদিন পর রাব শুক্রবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102