বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তনের মাধ্যমেই নিজের দায়িত্ব পালন করবো…. নিখিল কুমার চাকমা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪৪৪ এই পর্যন্ত দেখেছেন

তৌসিফ মান্নান, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের সামগ্রীক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটানোই হবে আমার চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবাগত চেয়ারম্যান নিখিল কুমার চাকমা । তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আজ যে গুরুত্ব দায়িত্ব দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তনের মাধ্যমেই নিজের দায়িত্ব পালন করবো। পার্বত্য চট্টগ্রামকে একটি শান্তি, স্থিতিশীল সম্প্রীতি ও উন্নয়নের মডেল হিসাবে রুপান্তর করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। পার্বত্য চট্টগ্রামকে আধুনিক হিসাবে গড়ে তুলতে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা গুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগিয়ে যাবো। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে আমরা যাতে জনমুখী করে তুলতে পারেন তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সোমবার দুপুরে ঢাকা থেকে সড়ক পথে রাঙ্গামাটি আসার প্রবেশ পথে কাউখালী উপজেলার বেতবুনিয়ায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধূরী,কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদোহা চৌধূরী ও আওয়ামীলীগের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারন ফুলেল শুভেচ্ছা জানানোর সময় তিনি এ কথা বলেন। নানান জল্পনা কল্পনার পর র্পাবত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোডের নব নিযুক্ত চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ১২ জুলাই সোমবার রাঙ্গামাটিতে এসে পৌঁছান । রাঙ্গামাটিতে আসার সময় তাকে ঘাগড়া,চম্পাতলী,মানিকছড়িসহ বিভিন্নস্থানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাঙ্গামাটির ভেদভেডিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশ্রামাগারে এসে পৌছলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশিষ কান্তি বড়ুয়া,সদস্য ড.প্রকাশ কান্তি চৌধুরী,হারুন অর রশিদ ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেয়া হয়। পরে নবাগত চেয়ারম্যান বঙ্গবন্ধুর প্রতিকৃতি,জাতীয় চার নেতার প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন ও বিকেলে রাঙ্গামাটি জেলা আওয়ামলীগ কার্যালয়ে অনুষ্টিত সংবর্ধনা সভায় যোগদান করেন।
এছাড়াও নবাগত চেয়ারম্যান রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সাথে সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় দিপংকর তালুকদার নবাগত চেয়ারম্যানকে আন্তরিক ভাবে কাজ করে পার্বত্য অঞ্চলের উন্নয়ন তরান্বিত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।


অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ জে এফ আনোয়ারা চিনু, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী,সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা,রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন,অংচা প্রু মারমা, সাধারন সম্পাদক হাজী মুসা মাতব্বর, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী,রাঙ্গামাটি চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট আব্দুল অদুদ, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জমান মহসিন রোমানসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সম্প্রতি জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে দুই বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রনালয়। যোগদানের তারিখ থেকে তার দুই বছরের মেয়াদ কার্যকর শুরু হবে বলে জানানো হয়েছে তার নিয়োগ প্রজ্ঞাপনে। নিখিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রথম চেয়ারম্যান হলেন,যিনি আমলা,সেনাবাহিনী এবং নির্বাচিত জনপ্রতিনিধির বাইরে প্রথম বেসামরিক ব্যক্তি,যিনি নির্বাচিত না হয়েও দায়িত্ব পালন শুরু করছেন। তার হাত ধরেই হয়ত,নতুন অধ্যায়ে প্রবেশ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
এর আগে গত ৭ জুলাই আনুষ্ঠানিকভাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন নিখিল। গতকাল সোমবার রাঙ্গামাটিতে আগমন এবং সেদিন থেকেই তার আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102