রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

‍আবারও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

তৃতীয়বারের মতো প্রেস ইনস্টিটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন একুশে পদক পাওয়া প্রখ্যাত সাংবাদিক জাফর ওয়াজেদ। বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় আগামী এক বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব রেহেনা আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগের নিয়োগের ধারাবাহিকতায় অনুরূপ শর্তে তাকে এক বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102