

২৮ এপ্রিল ওয়াশিংটন ডিসি বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত অভ্যর্থনা ,১লা মে বিশ্বব্যাংকের সামনে শান্তি সমাবেশ এবং ২কা মে নাগরিক সংবর্ধনার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ।
সফল রাষ্ট্রনায়ক, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রধানমন্ত্রী, অনুসরণীয় রোল মডেল, বিশ্বে উন্নয়নের বিস্ময় হয়ে ওঠা রূপান্তরিত বাংলাদেশের স্রষ্টা শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে আগামী ২৮ এপ্রিল ওয়াশিংটন ডিসি পৌঁছাবেন। তাঁর আগমন উপলক্ষে মেস্ট্রো ওয়াশিংটন, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজ্যের আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী লীগ পরিবারের যৌথ উদ্যোগে ওয়াশিংটন ডিসি বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ১ মে বিশ্বব্যাংকের সামনে শান্তি সমাবেশ এবং গত কয়েক বারের ন্যায় এবারো আগামী ২ মে ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা প্রদানের আয়োজন চলছে।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর পক্ষ থেকে সকল আওয়ামীলীগারসহ সবাইকেই বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছ ।