বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী

ঈদে দরিদ্র ও দুস্থ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করুন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

পবিত্র ঈদুল ফিতর উদযাপনকালে ঈদের আনন্দ কাছের মানুষ এবং সমাজের দরিদ্র ও দুস্থ মানুষের সঙ্গে ভাগ করে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ঈদ মানেই আনন্দ। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সব গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের প্রাক্কালে প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আপনারা সবাই ভালো ও নিরাপদে থাকবেন, ঈদ মোবারক।

তিনি আরও বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর এসেছে। ঈদুল ফিতর আমাদের মধ্যে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102