বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

বাংলাদেশ-ভারত নিজ মুদ্রায় বাণিজ্য

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যের লেনদেনে নিজ নিজ মুদ্রা অর্থাৎ টাকা ও রুপি ব্যবহার করতে সম্মত হয়েছে দুই দেশ।

আন্তঃদেশীয় লেনদেনের সুবিধার্থে বাংলাদেশের সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে। ভারতের দুটি ব্যাংকও বাংলাদেশের দুটি ব্যাংকে একই ধরনের অ্যাকাউন্ট খুলবে।

সংশ্লিষ্টদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্লোবাল অ্যাকাউন্টিংয়ে ‘ভোস্ট্রো’ ও ‘নস্ট্রো’ অ্যাকাউন্ট নামে পরিচিত এসব অ্যাকাউন্ট খোলার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে।

সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম সংবাদমাধ্যমকে বলেন, টাকা ও রুপিতে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের ফলে মার্কিন ডলারের ওপর চাপ কমবে। এতে উভয় দেশই লাভবান হবে। ভারত ও বাংলাদেশের আরও ব্যাংক ধীরে ধীরে এই প্রক্রিয়ার অংশ হয়ে উঠবে।

চলমান ডলারের সংকটের মধ্যে কয়েক মাস ধরে টাকা ও রুপিতে লেনদেন সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি নিয়ে আলোচনা চলছিল। তবে দুই দেশের মধ্যকার সব দ্বিপক্ষীয় বাণিজ্য স্থানীয় মুদ্রায় করা হবে না।

গত অর্থবছরে ভারত থেকে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল প্রায় ১৩ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে দুই বিলিয়ন মার্কিন ডলার রুপিতে লেনদেন করা হবে ও বাকি মার্কিন ডলারে পরিশোধ করা হবে বলে। এদিকে বাংলাদেশ থেকে ভারতে রফতানি হয়েছে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার এবং এগুলোর লেনদেন হবে রুপি ও টাকায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102