রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

দাবদাহের পর রাজধানীতে অবশেষে স্বস্তি নেমেছে। শুক্রবার (২১ এপ্রিল) ১৯ দিন পর রাজধানীবাসী বৃষ্টির দেখা মিলেছে। এই বৃষ্টি বহুলকাঙ্ক্ষিত। কারণ, এর মধ্যে প্রচণ্ড তাপে পুড়তে হয়েছে নগরবাসীকে। তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে ছিলেন রাজধানীবাসী।

বিকেল সোয়া পাঁচটার দিকে বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে কালবৈশাখী ও বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে, এটা অব্যাহত থাকবে। আগামী দুই দিন দেশের তাপমাত্রা ১-৩ ডিগ্রি কমে যেতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বাড়বে ঝড়বৃষ্টির প্রবণতা।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। তাপমাত্রা কমছে রাজধানীতেও। বৃহস্পতিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ তা কমে হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102