মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

পঞ্চগড়ে

রেলপথ মন্ত্রীর সহধর্মিনী’র সৌজন্যে ঈদ উপহার বিতরণ সম্পন্ন

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি এর সহধর্মিনী’র সৌজন্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় গরীব মানুষদের সেবায় এগিয়ে এসেছেন রেলপথ মন্ত্রীর সহধর্মীনি। জেলার ১১ শতাধিক এতিম ও দুস্থ মানুষের মাঝে এই ঈদ উপহার সামগ্রী প্রদান করেন তিনি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী দাখিল মাদ্রাসা মাঠে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপির সহধর্মীনি এ্যাডভোকেট শাম্মি আকতার মনির নিজ উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মন্ত্রীর সহধর্মীনির পক্ষে ময়দানদিঘী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ ফেরদৌস ওয়াহিদ লাবণ্য সকল ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। বিতরণ কৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, পায়জামা ও পাঞ্জাবি।

স্থানীয়রা জানান, এক মাস সিয়াম সাধনার পর যখন সকলে ঈদের কেনাকাটা করতে ব্যস্ত। তখন আর্থিক অনটনের কারনে আমাদের আনন্দ মলিন হয়ে গেছে। এমতাবস্থায় ঈদ উপহার পেয়ে আমরা সকলে খুবই আনন্দিত। রেলপথ মন্ত্রী’র পাশাপাশি সহধর্মিনী সব সময় আমাদের সুখে দুঃখে পাশে এসে দাঁড়ান। ইতিপূর্বে বিভিন্ন সময় সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। আমরা সকলেই তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।

ঈদ উপহার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোদা পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজ আলম, জেলা ছাত্র লীগের সহ সভাপতি আব্দুর রহিম রিপন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, ময়দানদিঘী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মান্নান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102