মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় ২৪ বস্তা সুপারী জব্দ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

ছাতক সংবাদদাতা : সুনামগন্জ জেলার দোয়ারাবাজারের সীমান্তে চোরাইপথে আসা ২৪ বস্তা ভারতীয় সুপারি জব্ধ করেছে বিজিবি। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি । বিজিবি সুত্রে জানা যায়,৪৮ ব্যাটালিয়ন বিজিবির অভিযানে শনিবার স্থানীয় বাংলাবাজার বিওপির সুবেদার আক্তার হোসেনের নেতৃত্বে সীমান্তের ১২৩৫ নম্বর মেইন পিলার হতে ১শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরে কলাউড়া নামক স্থান থেকে চোরাইপথে আসা ২৪ বস্তা ভারতীয় কাচা সুপারি আটক করা হয়েছে। জব্দকৃত সুপারির বাজার মূল্য ১লক্ষ টাকা। ৪৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল (পিবিজিএম, পিএসসি) এর সত্যতা নিশ্চিত করে জানান, জব্ধকৃত সুপারি ছাতকস্থ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102