শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ছাতকে

জামাইর হাতে শ্বশুড় খুন

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে জামাইর দায়ের কুপে শ্বশুড় খুন হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ বাজার এলাকার একটি ভাড়াটে বাসায়। জামাই সেলিম উদ্দিন পেশায় সিএনজি চালক তার গ্রামের বাড়ি ইউনিয়নের সাউদপুরে। তিনি থাকেন ধারণ বাজার সংলগ্ন একটি ভাড়াটে বাসায়। ওই বাসায় শনিবার (১৫ এপ্রিল) রাত ১০ টার দিকে শশুড় মকবুল আলীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয় সুত্রে জানাযায়, দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও গ্রামের বাসিন্দা শশুড় মকবুল আলীকে বাসায় খবর দিয়ে আনেন সেলিম উদ্দিন। রাতে বাসায় কি নিয়ে তার শশুড়ের সাথে ঝগড়াঝাটি হয়েছে। কথা কাটাকাটির এক পর্যায়ে দা’ দিয়ে কুপিয়ে সে মকবুল আলীকে হত্যা করে। স্থানীয়রা আহত অবস্থায় মকবুল আলীকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন। স্হানীয় জনতা খুনি সেলিম উদ্দিন ও তার ভাই আইন উদ্দিনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন।
স্থানীয় ইউপি সদস্য হেলাল আহমদ, মকবুল আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক ২ জন আটকের বিষয় নিশ্চিত করে বলেন আটককৃত সেলিম উদ্দিন গুরুতর আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102