শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

আগামী মৌসুমে মেসির সঙ্গে খেলার ইচ্ছে লেভানের

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

পিএসজি সঙ্গে চলতি মৌসুম শেষেই চুক্তি শেষ লিওনেল মেসির। প্যারিসের দলটি তার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইলেও মেসির দিক থেকে তেমন সাড়া শব্দ পাচ্ছে না। শোনা যাচ্ছে, মৌসুম শেষে ক্যাম্প ন্যুতে ফিরবেন তিনি। বিষয়টি নিয়ে বার্সা স্ট্রাইকার লেভানডভস্কি বলেছেন, মেসির ফেরা হবে অসাধারণ কিছু।

সাবেক বায়ার্ন তারকা লেভা স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভোকে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি, মেসি সর্বদাই বার্সার একটা অংশ। তার ফিরে আসা হবে অসাধারণ কিছু। আমরা জানি যে, এটা তার কাছে বাড়ির মতো। কী হতে চলেছে তা আমার জানা নেই। তবে আশা করি, আগামী মৌসুমে বার্সায় একসঙ্গে খেলতে পারবো।

আর্থিক সংকটের কারণে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি বার্সা। এরপরে অবশ্য ক্লাবটি রবার্ট লেভানডভিস্কি, রাফিনহা, ফেরান তোরেসদের মোটা অঙ্কের অর্থ দিয়ে দলে ভিড়িয়েছে। নতুন করে মেসিকে পেতে কাতালান ক্লাবটি নাকি স্পন্সর খুঁজছে।

এদিকে মেসির জন্য ক্যাম্প ন্যুর দরজা খোলা এটাই ক্লাবের পক্ষ থেকে বলা হচ্ছে। তার ফেরায় গুঞ্জন থাকলেও বার্সার পক্ষ থেকে এখনও লিওকে আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব দেওয়া হয়নি। মেসি নাকি বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তের ফোনের অপেক্ষায় আছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102