শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ডিএফপি

প্রিন্ট মিডিয়ার অনলাইনে ভিডিও সম্প্রচার বিধিবিধান পরিপন্থী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

পত্রিকাগুলোরঅনলাইন সংস্করণে ভিজ্যুয়াল মিডিয়ার মতো সংবাদ বুলেটিন, টক-শো ও সরাসরি ভিডিও সম্প্রচার আইন ও বিধিবিধানের পরিপন্থী বলে জানিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর-ডিএফপি।

অনলাইন সংস্করণে এসব সম্প্রচার প্রিন্ট মিডিয়ার বৈশিষ্ট্য ও সংবাদপত্র হিসেবে অনুমোদন গ্রহণের শর্তের সঙ্গে সংগতিপূর্ণ নয় উল্লেখ করে পত্রিকাগুলোকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ডিএফপির মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া।

চিঠিতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো সংবাদপত্র মুদ্রিত গণমাধ্যম বা প্রিন্ট মিডিয়া হিসেবে অনুমোদন নিয়ে তাদের অনলাইন সংস্করণে ভিজ্যুয়াল মিডিয়ার মতো সংবাদ বা নিউজ বুলেটিন প্রচার, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে। এ ধরনের সংবাদ সম্প্রচার প্রিন্ট মিডিয়ার বৈশিষ্ট্য ও সংবাদপত্র হিসেবে অনুমোদন গ্রহণের শর্তের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

চিঠিতে ডিএফপি আরও বলেছে, গণমাধ্যম হিসেবে জনগণকে সংবাদ সরবরাহের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব সত্ত্বা ও বৈশিষ্ট্য মেনে চলার বিষয়টি সংবাদপত্রের কাছে কাঙ্ক্ষিত। প্রিন্ট মিডিয়ার অনলাইন সংস্করণে এ ধরনের সংবাদ বা নিউজ বুলেটিন প্রচার, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেশের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থী।

এমতাবস্থায় আপনার সংবাদপত্র পরিচালনা এবং সংবাদ প্রচারের ক্ষেত্রে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এবং এ সংক্রান্ত অন্যান্য বিধিবিধান অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো, যোগ করা হয় চিঠিতে।

ডিএফপির মহাপরিচালক বলেন, কোন কোন পত্রিকা তাদের অনলাইন সংস্করণে এ ধরনের কন্টেন্ট প্রচার করছে আমরা তা মনিটর করতে পারি না। তবে বড় বড় পত্রিকাগুলো তাদের অনলাইন সংস্করণে এ ধরনের কন্টেন্ট সম্প্রচার করছে। এটি যে আইন ও বিধিবিধানের পরিপন্থি, পত্রিকাগুলোকে চিঠি দিয়ে সে বিষয়টি মনে করিয়ে দেয়া হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102