মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

ঠাকুরগাঁও এ

সরকারি ঘর বিক্রির দায়ে হিজড়া দলনেতা গ্রেফতার

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন ইউনিয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া গুচ্ছ গ্রামের ২০টি টিনের ঘর বিক্রি করার অভিযোগে তৃতীয় লিঙ্গ (হিজড়া দলনেতা ) জনগোষ্ঠীর কথিত গুরু মা’ রুবী বেগম ওরফে রুবেলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) পুলিশ রুবীকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ১৬ নং নারগুন ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা হাসান আলী বাদী হয়ে সরকারি ঘর বিক্রি করার অভিযোগে মামলা দায়ের করেন। রোববার (৯ এপ্রিল) দিবাগত ভোর রাতে রুবেল ওরফে রুবিকে গ্রেফতার করে পুলিশ।

নারগুন ইউনিয়ন চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, পশ্চিম নারগুন ইক্ষু খামার এলাকায় ২০১৯ সালে তৃতীয় জনগোষ্ঠীর মানুষের পুনর্বাসনে সরকার টিনের বাড়ি তৈরী করে দেয় । এরপর আশ্রয়ন প্রকল্পের আওতায় তাদের সেমিপাকা বাড়িও দেয়া হয় । ঘরগুলো তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে বরাদ্দ দেওয়া হলেও ঘরগুলো ফাঁকা পড়েছিল। এদিকে পরবর্তীতে তাদের দলনেতা রুবেল গুচ্ছগ্রামের ২০টি ঘর রাতের আধারে বিক্রি করে দেয়। এতে রাতারাতি ঘরগুলো গায়েব হয়ে গেলে প্রশাসনের টনক নড়ে।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের  সামসুজ্জামান এ প্রতিবেদক কে বলেন, সরকারি ঘর বিক্রি করে দেয়া ফৌজদারী অপরাধ। এ ঘটনায় মামলা দেওয়া হলে পুলিশ আপাতত একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

এছাড়াও ঘটনার সঠিক তথ্য উদঘাটনে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানজিলা তাসনিম কে প্রধান করে তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকেতিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102