রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা অফিস: যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ উন্নয়ন দপ্তর প্রকাশিত ‘মানবাধিকার ও গণতন্ত্র প্রতিবেদন-২০২০’ এর বাংলাদেশ অধ্যায়ের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করেছে সরকার।

এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মহাপরিচালক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বলা হয়, প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে ‘গৃহবন্দি’ শব্দটি ব্যবহার করা চরম বিভ্রান্তিকর।

বেগম জিয়ার ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ফৌজদারি কার্যবিধির বিধান ১৮৯৮ অনুযায়ী তার কারাগারের সাজা স্থগিত করেছিল। ২০২০ সালের মার্চ মাসে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। সেই শর্ত অনুযায়ী তিনি বাড়িতে চিকিৎসা নেবেন ও বিদেশ ভ্রমণ করতে পারবেন না। তার সাজা স্থগিত করে জেল থেকে মুক্তি দেওয়া হয়।
মুক্তির মেয়াদ দুইবার বাড়ানো হয়। প্রতিবেদনের তথ্যের জন্য আইনি বিষয়ে জানতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা বাঞ্ছনীয় ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন) ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের পজিশন তুলে ধরেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102