

শুক্রবার (৭ এপ্রিল) বিকালে সিলেটের মোগলাবাজার ও শিববাড়ী এলাকার গরীব অসহায়দের মাঝে “সম্প্রীতির ইফতার বিতরণ”করেছে মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন।
চট্টগ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও ফুলকলি ফুড লিঃ এর ডিজিএম ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ জসিম উদ্দিন খন্দকার ও জয়তুন ওয়েল ফেয়ার ট্রাস্ট’র প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ লালমিয়ার আর্থিক সহযোগিতায় পবিত্র রমজানে রোজদারদের মাঝে “সম্প্রীতির ইফতার সামগ্রী বিতরণ” করা হয়।
উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক উৎফল বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম আলম, যুগ্ম আহ্বায়ক দিলু বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক, নাজমুল হোসেন মুন্না, সদস্য আব্দুল মালেক, সিপন আহমদ, হাদিউল ইসলাম শাহরিয়ার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইফতার মাহফিলের আয়োজন না করে সেই অর্থ সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে বিতরনে মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নির্দেশনার প্রতি সন্মান জানিয়ে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডশনের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহন করা হয়েছে।
সিলেট চট্রগ্রাম ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান ইতিমধ্যে তাদের মানবিক কাজে দেশ বিদেশের অনেক মানবিক ব্যাক্তিত্বরা এগিয়ে এসেছেন তাঁদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাঁদের সহযোগিতায় এবারের পবিত্র মাহে রমজানে আমরা এ ধরনের আরো কিছু উদ্যোগ গ্রহন করেছি।