শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর দিতে হবে শুধু অনলাইনে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে সারা দেশে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করবে ভূমি মন্ত্রণালয়। এদিন থেকে ভূমি উন্নয়ন কর ক্যাশে (নগদ) নয়, জমা দিতে হবে শুধুমাত্র অনলাইনে।

শনিবার (০৮ এপ্রিল) ভূমি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, আগামী ১ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ (১৪ এপ্রিল) থেকে ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ বাধ্যতামূলক। ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, কোনো জমি ভোগ দখলের সুবিধা গ্রহণের জন্য সরকারকে প্রতি শতাংশ জমির জন্য বছর ভিত্তিক যে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হয় তাকেই ভূমি উন্নয়ন কর বলে। ভূমি উন্নয়ন কর দেয়ার পর দাতা দাখিলা পাওয়ার অধিকার লাভ করেন। দাখিলা দেয়া না হলে তা অধ্যাদেশের লংঘন হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102