শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

সরকার পদত্যাগ করলে সংলাপ করবে কে?

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ এই পর্যন্ত দেখেছেন

সরকার পদত্যাগ করলে সংলাপ কে করবে, এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে মিরপুরের সিদ্ধান্ত হাই স্কুল মাঠে ইফতারসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সরকারের পদত্যাগ করে বিএনপির সঙ্গে সংলাপে বসার দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার যদি পদত্যাগ করে, তাহলে সংলাপ করবে কে, এ প্রশ্নের উত্তর মির্জা ফখরুল সাহেবের কাছে জানতে চাই। উদ্ভট, আবোলতাবোল কথা বলছে বিএনপি। আন্দোলনে ব্যর্থ বিএনপির মরা গাঙে আর জোয়ার আসে না। ভাটার টান এসে গেছে।’

তিনি বলেন, বিএনপি জানে, নির্বাচন হলে তারা হেরে যাবে। তাই তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়।’

তিনি আরও বলেন, ‘সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। তবে কেউ নির্বাচন বানচাল করতে চাইলে তাদের কঠোর হাতে প্রতিহত করা হবে।’

এ সময় মির্জা ফখরুল আজকে ঘন ঘন আগুনের কথা বলেন, এই আগুন, সন্ত্রাস দুইটাই তারা সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের সন্দেহ, দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে, সে নাশকতার সঙ্গে বিএনপি যুক্ত। আগুন নিয়ে যারা নাশকতা করছে তাদের অতীতের ইতিহাস আগুন সন্ত্রাস। এই ইতিহাস এদেশের মানুষ ভুলে যায়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এই রমজানে ৩৬৫টি কর্মসূচি দিয়েছে। বিভিন্ন থানায় রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে, তা গণবিরোধী রাজনীতি। সেই রাজনীতি মানুষের রাজনীতি নয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান প্রমুখ।

পরে অসহায় ও দরিদ্রের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন ওবায়দুল কাদের।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102