শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঈদের আগে বকেয়া বেতন-বোনাস পরিশোধের আহ্বান ডিইউজের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের বকেয়া বেতন-বোনাস ও বৈশাখী উৎসবভাতা প্রদানের আহ্বান জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

জাতীয় প্রেসক্লাবে ডিইউজে কার্যালয়ে বৃহস্পতিবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদসভা থেকে এ আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, প্রতি বছর ঈদের আগে সাংবাদিকদের বেতন-বোনাস নিয়ে তালবাহানা করা হয়। পবিত্র রমজানের ১৪ দিন পেরিয়ে গেলেও অনেক প্রতিষ্ঠানই বেতন পরিশোধ করেনি।

সামনে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষ্যে সব প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের বোনাস প্রদানের বিষয়টি আইনসিদ্ধ। একই সঙ্গে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে ভাতা দেওয়ার সরকারি নীতি রয়েছে।

সভায় আরও বলা হয়, আমরা আশা করছি, দেশের বিদ্যমান আইনুযায়ী অন্য পেশার মতো সাংবাদিকরাও যথাসময়ে বকেয়া বেতন বুঝে পাবেন। ঈদুল ফিতর উপলক্ষ্যে ন্যায্য বোনাস পাবেন ও সরকারি নীতি অনুযায়ী পহেলা বৈশাখ উপলক্ষ্যে ভাতা পাবেন। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে সভা থেকে আশা প্রকাশ করা হয়।

সরকারি সুযোগ-সুবিধা নিয়ে যেসব প্রতিষ্ঠান সাংবাদিকদের ন্যায্য পাওনা বেতন, ঈদ বোনাস ও বৈশাখীভাতা পরিশোধ করবে না ডিইউজে সেসব প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।

ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি এমএ কুদ্দুস, সহসভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, আইনবিষয়ক সম্পাদক এসএম সাইফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভীন, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নারীবিষয়ক সম্পাদক সুরাইয়া অনু, নির্বাহী পরিষদ সদস্য মুজিব মাসুদ, দুলাল খান, আসাদুর রহমান আসাদ, মহিউদ্দিন পলাশ, রেহানা পারভীন, কুদ্দুস আফ্রাদ, আনোয়ার হোসেন, শফিক বাশার প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102