রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

খেলাফত মজলিস আমির যোবায়ের আহমদ চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

খেলাফত মজলিসের আমির মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ইন্তেকার করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জে একটি দলীয় ইফতার মাহফিলে স্ট্রোক করে তিনি মারা যান। খেলাফত মজলিস সূত্রে এই তথ্য জানা গেছে।

তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

গত জানুয়ারি মাসে মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী খেলাফত মজলিসের আমির পদে নির্বাচিত হন। এর আগে তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন মাদরাসায় শায়খুল হাদিস ও মুহাদ্দিস পদে হাদিসের দরস দেন। মৌলভীবাজার সরকারি কলেজেও অধ্যাপনা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102