শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

নিখোঁজ ১০ আরোহী

জাপানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

জাপানের একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন ১০ জন আরোহী। হেলিকপ্টারটি স্থানীয় সময় বৃহস্পতিবার জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওকিনাওয়া দ্বীপের কাছে মিয়াকোজিমায় জাপান সাগরে ভেঙে পড়ে।

নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে। খবর এএফপির

হেলিকপ্টারটি প্রধানত সেনা পরিবহনে ব্যবহার হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা।

তিনি বলেন, ভেঙে পড়ার আগে হেলিকপ্টারটি ওই এলাকায় টহল দিচ্ছিল। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির ১০ জন আরোহীর কেউ বেঁচে আছেন কিনা, তা জানতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিউজ /এম এসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102