শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইতিহাস গড়লো টাইগাররা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়ে একমাত্র টেস্ট ম্যাচটিতে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে কখনো জিম্বাবুয়েতে টেস্ট সিরিজ জেতেনি বাংলাদেশ। তাই তাদের বিপক্ষে ইতিহাস গড়েই জয় পেল টাইগাররা।স্বাগতিকদের মাটিতে এটিই প্রথম জয় এবং দেশের বাইরেও সবচেয়ে বড় জয় মুমিনুলদের। বিদেশের মাটিতে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজ জয়। এর আগে ২০০৯ সালে উইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। বাংলাদশের দেওয়া ৪৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ২৫৬ রানে।একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৪৬৮ রান। আর প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয় ২৭৬ রানে। ১৯২ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে মুমিনুলরা। জয়ের জন্য জিম্বাবুয়ের ইতিহাস গড়তে হতো। কিন্তু স্বাগতিকরা শেষ দিন ভালো লড়াই করলেও পরাজয় এড়াতে পারেনি।জয়ের জন্য শেষ দিনে ৭ উইকেট দরকার ছিল বাংলাদেশের। প্রথম সেশনে বাংলাদেশ তুলে নেয় ৪ উইকেট। জিম্বাবুয়ের শুরুটা ভালো হলেও তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের বোলিংয়ে মাত্র ১৯ রানে ৪ উইকেট হারিয়ে পথ হারায় স্বাগতিকরা। বিরতির আগে-পরে আবার জিম্বাবুয়ের লেজের ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়ে। কিন্তু দুই পেসার তাসকিন ও ইবাদতের বোলিং সাফল্যে বাংলাদেশের জয় আটকাতে পারেননি তারা। সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ প্রথম ইনিংস: ৪৬৮/১০ জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৭৬/১০ বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৮৪/১(ডিক্লে…) জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ২৫৬/১০ ফলাফল: বাংলাদেশ ২২০ রানের জয় পেয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102